বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

লালপুরে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার

সিংড়া প্রতিনিধি
  • প্রকাশের সময়: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৭ মোট ভিউ

 

 

নাটোরের লালপুরে পৃথক অভিযানে অর্থঋণ আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ।

রবিবার (১২ জুলাই) দিবাগত রাত প্রায় ১টা ৪৫ মিনিটে আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সহযোগিতায় লালপুর উপজেলার সাইপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে এস এম নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার নাদিম মোস্তফা সাইপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি অর্থঋণ আইনের একটি মামলায় নাটোরের যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের দেওয়া ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সাত লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়ে পলাতক ছিলেন।

 

আরও পড়ুন:

যশোরে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

 

একই রাতে রাত ১টার দিকে লালপুর থানা পুলিশের আরেকটি অভিযানে বৈদ্যনাথপুর গ্রামে নিজ বাড়ি থেকে শিশির নামে অপর এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শিশির বৈদ্যনাথপুর গ্রামের শামীম আহম্মেদের ছেলে। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের দেওয়া এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়ে পলাতক ছিলেন।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুই আসামিকে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital